৩০ অক্টোবর শুক্রের উদয়! সৌভাগ্যের ছোঁয়ায় বদলে যাবে এই চার রাশির ভাগ্য? – এবেলা
এবেলা ডেস্কঃ
বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, প্রেম, ধনসম্পদ এবং ঐশ্বর্যের কারক শুক্র গ্রহ আগামী ৩০ অক্টোবর তুলা রাশিতে উদিত হতে চলেছে। গ্রহের এই পরিবর্তন সমস্ত রাশির উপরেই প্রভাব ফেললেও, এর ফলে সবচেয়ে বেশি উপকৃত হবেন মেষ, মিথুন, কন্যা এবং তুলা রাশির জাতক-জাতিকারা। জ্যোতিষ মতে, শুক্রের এই উদয় স্থবির হয়ে থাকা আর্থিক পরিস্থিতির উন্নতি ঘটাবে এবং জীবনের বহুদিনের বকেয়া টাকা ফেরত পাওয়ার পথ প্রশস্ত করবে।
আলোচ্য এই চার রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্র ও ব্যবসায় শুভ পরিবর্তনের পাশাপাশি নতুন আয়ের উৎস তৈরি হওয়ার সম্ভাবনা জোরালো। বিশেষ করে চাকরিজীবীদের পদোন্নতি এবং ব্যবসায়ীদের নতুন প্রকল্পের সুযোগ পাওয়ার যোগ রয়েছে। পারিবারিক অশান্তি ও দীর্ঘমেদি জটিলতা কেটে গিয়ে জীবনে আসবে স্বস্তি ও সাফল্য। তাই সুসময়কে স্বাগত জানাতে এখন থেকেই প্রস্তুত হওয়ার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষবিদরা।
