৩২ বছরের তরুণীর অ্যাকাউন্টে বার্ধক্য ভাতা! অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা বদলে যেতেই শোরগোল গলসিতে – এবেলা

৩২ বছরের তরুণীর অ্যাকাউন্টে বার্ধক্য ভাতা! অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা বদলে যেতেই শোরগোল গলসিতে – এবেলা

এবেলা ডেস্কঃ

পূর্ব বর্ধমানের গলসি-২ ব্লকের কুরকুবা গ্রামের বাসিন্দা ৩২ বছর বয়সী অনন্যা আশের ব্যাঙ্কের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের পরিবর্তে জমা পড়েছে বার্ধক্য ভাতার টাকা। বিজেপি সরকারের আমলে তাঁর অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা ঢুকলেও সেপ্টেম্বর মাসে তা বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১,৫০০ টাকা জমা হলে তিনি জানতে পারেন, নথিতে সেই টাকা ‘বার্ধক্য ভাতা’ হিসেবে উল্লেখ রয়েছে। এই অদ্ভুত ঘটনায় হতবাক হয়ে তরুণী বিডিও অফিসে ভোটার কার্ড ও প্রয়োজনীয় নথিসহ লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে প্রশাসনিক ও রাজনৈতিক চর্চা। স্থানীয় বিধায়ক রাজু পাত্র রাজ্য সরকারের দায় অস্বীকার করে স্থানীয় ব্লক প্রশাসন ও দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের গাফিলতিকেই দায়ী করেছেন। তাঁর মতে, উপভোক্তার সঠিক তথ্য যাচাই না করার ফলেই রাজ্য সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। বিডিও অফিস সূত্রে সরকারিভাবে কোনো মন্তব্য না করা হলেও পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে।

Admin
  • Admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *