৪টি অ্যাকাউন্ট খোলার অনুমতি মিলল না, ফের হাই কোর্টে মুখ পুড়ল মমতা-তৃণমূলের? – এবেলা

৪টি অ্যাকাউন্ট খোলার অনুমতি মিলল না, ফের হাই কোর্টে মুখ পুড়ল মমতা-তৃণমূলের? – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা খেয়েছে শাসকদল। হরিশ মুখার্জি রোডের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে থাকা তৃণমূলের চারটি অ্যাকাউন্ট খোলার অনুমতি মেলেনি। বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট জানিয়ে দিয়েছেন, প্রকৃত তৃণমূল কংগ্রেস কে, সেই আইনি ফয়সালা না হওয়া পর্যন্ত এই অ্যাকাউন্টগুলি নিয়ে নতুন করে কোনও নির্দেশ দেওয়া হবে না। আদালত সূত্রে জানা গিয়েছে, বর্তমানে এই চারটি অ্যাকাউন্টে মোট ৮০৩ কোটি টাকা জমা রয়েছে। এর আগে পুলিশের নির্দেশে অ্যাকাউন্টগুলি বন্ধ করা হয়েছিল, যার বিরুদ্ধে আদালতের দারস্থ হয়েছিল কালীঘাট তৃণমূল শিবির।

শুনানি চলাকালীন রাজ্য সরকারের পক্ষ থেকে আদালতে চাঞ্চল্যকর তথ্য পেশ করা হয়। তদন্তকারী আধিকারিকরা জানান, বিধাননগর সাইবার থানার মামলার তদন্তে একাধিক আর্থিক লেনদেনের হদিশ মিলেছে। বিতর্কিত এই অ্যাকাউন্টগুলিতে দেবরাজ চক্রবর্তী একাধিক দফায় ১০ কোটি টাকা এবং লিপস অ্যান্ড বাউন্স সংস্থার পক্ষ থেকে ৩০ কোটি টাকা জমা দেওয়া হয়েছিল বলে অভিযোগ। এছাড়া সুমিত রায় নামের এক ব্যক্তিও ৭ কোটি টাকা দিয়েছেন বলে দাবি করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত জারি রয়েছে। আগামী পুজো ছুটির পর এই মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *