৫০০ কোটির লোকসানে ওল্ড মঙ্ক! বোতলের গায়ে ‘রাম’ লেখা নিয়ে FSSAI-এর কড়া পদক্ষেপে তোলপাড় – এবেলা

৫০০ কোটির লোকসানে ওল্ড মঙ্ক! বোতলের গায়ে ‘রাম’ লেখা নিয়ে FSSAI-এর কড়া পদক্ষেপে তোলপাড় – এবেলা

এবেলা ডেস্কঃ

মদের বোতলের লেবেলে ‘রাম’ লেখার পরিবর্তে ‘রামের মতো’ বা ‘Rum-like’ লেখার শর্ত দেওয়ায় তীব্র আর্থিক সংকটের মুখে পড়েছে জনপ্রিয় ব্র্যান্ড ওল্ড মঙ্ক। ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অব ইন্ডিয়ার (FSSAI) এই নির্দেশের জেরে মহারাষ্ট্রে এই পানীয়র কেনাবেচা সম্পূর্ণ বন্ধ রয়েছে। এর ফলে প্রস্তুতকারক সংস্থা মোহন রকি স্প্রিংওয়াটার প্রাইভেট লিমিটেড বম্বে হাইকোর্টে জানিয়েছে যে, তাদের ৫০০ কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে। পাশাপাশি, রাজ্যের আবগারি দফতরও প্রায় ৩৫০ কোটি টাকার রাজস্ব হারিয়েছে এবং প্রায় ৩০০ কর্মী কর্মহীন হয়ে পড়েছেন।

নিয়ন্ত্রক সংস্থার দাবি, নিউট্রাল স্পিরিটের সঙ্গে রামের ফ্লেভার মিশিয়ে তৈরি এই পানীয়কে সরাসরি ‘রাম’ বলা যায় না। এছাড়া বোতলে থাকা বয়স সংক্রান্ত বর্ণনা নিয়েও আপত্তি তুলেছে FSSAI। এর আগে সংস্থা লেবেল সংশোধনের প্রস্তাব দিলেও তাতে সম্মতি দেয়নি নিয়ন্ত্রক সংস্থা। আগামী ২৩ অক্টোবর বম্বে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *