অজিত পাওয়ারের মর্মান্তিক মৃত্যু: বারামতীতে ভেঙে পড়ল বিমান – এবেলা
এবেলা ডেস্কঃ
মহারাষ্ট্রের বারামতী বিমানবন্দরে অবতরণের সময় উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারসহ পাঁচজন আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। চার্টার্ড লিয়ারজেট ৪৫ বিমানটি রানওয়ের পাশে আছড়ে পড়লে তাৎক্ষণিক আগুন ধরে যায়। এই দুর্ঘটনায় অভিজ্ঞ পাইলট ক্যাপ্টেন সুমিত কাপুর এবং ফার্স্ট অফিসার শাম্ভাবী পাঠকও প্রাণ হারিয়েছেন।
প্রাথমিক তদন্তে ঘন কুয়াশা ও কম দৃশ্যমানতাকে এই দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। রানওয়ে দেখতে না পেয়ে পাইলট দ্বিতীয়বার অবতরণের চেষ্টা করার সময় দুর্ঘটনাটি ঘটে। বর্তমানে এই ভয়াবহ বিমান দুর্ঘটনার বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

