অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই সেঞ্চুরি তিলক ভার্মার, বড় সংগ্রহ ভারত ‘এ’-র

অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই সেঞ্চুরি তিলক ভার্মার, বড় সংগ্রহ ভারত ‘এ’-র

টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল নেপাল। তবে শুরুটা একেবারেই ভালো হয়নি ভারত ‘এ’ দলের। মাত্র ৪২ রানের মধ্যেই অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী এবং আয়ুষ বডোনি সাজঘরে ফিরে যান। অভিষেক ৯ রান এবং বৈভব ২৬ রান করে আউট হন। দ্রুত তিন উইকেট হারিয়ে দল যখন চাপে, তখন হাল ধরেন অধিনায়ক তিলক ভার্মা এবং কুমার কুশাগ্রা।

ইনিংসের শুরুতে মাত্র ১ রানে জীবনদান পান তিলক ভার্মা। শুরুতে কিছুটা ধীরস্থির থাকলেও পরিস্থিতি বুঝে ধীরে ধীরে রানের গতি বাড়ান তিনি। ৭৭ বলে অর্ধশতক পূর্ণ করার পর আক্রমণাত্মক হয়ে ওঠেন তিলক। শেষ পর্যন্ত ১০৭ বলে নিজের সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। লিস্ট ‘এ’ ক্রিকেটে এটি তাঁর সপ্তম শতক। আউট হওয়ার আগে তিনি ১০৭ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন।

তিলকের পাশাপাশি দুর্দান্ত ব্যাটিং করেন কুমার কুশাগ্রাও। তিনি মাত্র ৯৩ বলে শতক পূর্ণ করেন এবং শেষ পর্যন্ত ১০২ বলে ১১৭ রানের ইনিংস উপহার দেন। তাঁর ইনিংসে ছিল ১০টি চার ও ৫টি ছক্কা। এই দুই ব্যাটারের বড় জুটির ওপর ভর করে শুরুর বিপর্যয় কাটিয়ে ওঠে ভারত ‘এ’। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৩২ রানের বড় সংগ্রহ দাঁড় করায় দলটি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *