অনুব্রতহীন বীরভূমে কি কোন্দলেই পথ হারাবে তৃণমূল, কী বললেন শতাব্দী রায়?

২০২৬ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বীরভূমের রাজনৈতিক পরিস্থিতি ও অভ্যন্তরীণ কোন্দল নিয়ে মুখ খুললেন জেলার সাংসদ ও তারকা প্রচারক শতাব্দী রায়। তিনি জানান, দল বড় হলে ছোটখাটো মতভেদ থাকা স্বাভাবিক এবং নির্বাচনের সময় তৃণমূলের স্বার্থে সবাই ঐক্যবদ্ধভাবে লড়াই করে। তবে দলের ভেতরে থেকে কেউ বিশ্বাসঘাতকতা করলে তা বরদাশত করা হবে না বলে কড়া বার্তা দিয়েছেন তিনি। অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতেও উন্নয়নের নিরিখে সাধারণ মানুষ তৃণমূলের পক্ষেই রায় দেবেন বলে তিনি আশাবাদী।
এদিকে, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ভোটার তালিকা সংশোধনের নামে বড় ধরনের অনিয়মের অভিযোগ তুলেছেন শতাব্দী রায়। তাঁর দাবি, বিজেপি রাজনৈতিক কৌশলে বৈধ ভোটারদের নাম তালিকা থেকে বাদ দিয়ে তৃণমূলের ভোটব্যাঙ্কে আঘাত করার চেষ্টা করছে। পাশাপাশি, হুমায়ুন কবীরের নতুন দল সংখ্যালঘুদের ভোট বিভাজনের মাধ্যমে পরোক্ষভাবে বিজেপিকে সাহায্য করছে বলেও তিনি মন্তব্য করেছেন। বিরোধীদের এই বিভাজনের রাজনীতি বীরভূমের সচেতন ভোটারদের প্রভাবিত করতে পারবে না বলে জানান সাংসদ।
