অন্তঃসত্ত্বা সাংবাদিককে ধাক্কা রাহুলের! হাসপাতাল থেকে সাংসদকে তীব্র আক্রমণ, কী ঘটেছিল সেদিন? – এবেলা

অন্তঃসত্ত্বা সাংবাদিককে ধাক্কা রাহুলের! হাসপাতাল থেকে সাংসদকে তীব্র আক্রমণ, কী ঘটেছিল সেদিন? – এবেলা

এবেলা ডেস্কঃ

সংবাদ সংগ্রহ করতে গিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ধাক্কা দেওয়ার গুরুতর অভিযোগ তুললেন ‘ওয়ান ইন্ডিয়া’-র তিন মাসের অন্তঃসত্ত্বা সাংবাদিক রিচা পরাশর। ইন্ডি জোটের খবর কভার করতে সোমবার সুপ্রিম কোর্টে উপস্থিত থাকাকালীন এই ঘটনাটি ঘটে বলে জানান তিনি। অভিযোগ অনুযায়ী, রাহুলের সজোরে দেওয়া ধাক্কায় তিনি পড়ে যান এবং পরবর্তীতে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। রিচা নিজের বক্তব্যের সপক্ষে একটি ভিডিও পোস্ট করলেও, সেখানে পড়ে যাওয়ার মতো কোনও দৃশ্য দেখা যায়নি। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই রাজ্য রাজনীতিতে চরম শোরগোল ও বিতর্ক তৈরি হয়েছে।

ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে ময়দানে নেমেছেন বিজেপি নেতৃত্ব। একাধিক বিজেপি নেতা হাসপাতালে গিয়ে আক্রান্ত সাংবাদিকের সঙ্গে দেখা করে রাহুলকে কড়া ভাষায় আক্রমণ করেন। অন্যদিকে, যাবতীয় অভিযোগ অস্বীকার করে কংগ্রেসের পাল্টা দাবি—রিচার বক্তব্যের সঙ্গে পোস্ট করা ভিডিওর কোনও মিল নেই। এটি পরিকল্পিত বিতর্ক হতে পারে বলেও দলের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে। উল্লেখ্য, এর কিছুদিন আগেই ইন্ডি জোটের আন্দোলন চলাকালীন মহিলা পুলিশকর্মীদেরও ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছিল রাহুলের বিরুদ্ধে। পরপর দুটি ঘটনায় লোকসভার বিরোধী দলনেতার ভূমিকা নিয়ে শুরু হয়েছে ব্যাপক রাজনৈতিক চাপানউতোর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *