অন্নপূর্ণা যোজনায় আবেদনের সুবর্ণ সুযোগ! ঘরে বসে বা ক্যাম্পে গিয়ে কীভাবে ফর্ম ফিলাপ করবেন? – এবেলা

এবেলা ডেস্কঃ
রাজ্যের পালাবদলের পর অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) নিয়ে নতুন করে উৎসাহ তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। আর এবার এই প্রকল্পে নতুনভাবে আবেদন করার সুযোগ মিলছে। অনলাইনে ঘরে বসে কিংবা অফলাইনে সরাসরি আবেদন করা যাচ্ছে। বর্তমানের ‘সেবা সেতু অভিযান’ ক্যাম্পেও এই প্রকল্পের আবেদনপত্র জমা নেওয়া হচ্ছে। তাই আপনি যদি এই প্রকল্পের সুবিধা নিতে চান, তবে আবেদনের নিয়ম ও যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া জরুরি।
অন্নপূর্ণা যোজনায় কারা আবেদন করতে পারবেন?
মাথায় রাখতে হবে, সব মহিলারা কিন্তু এই যোজনার সুবিধা পাবেন না। এটি পাওয়ার জন্য নির্দিষ্ট কিছু শর্ত বা ক্রাইটেরিয়া পূরণ করতে হবে। একনজরে দেখে নিন কারা এই প্রকল্পের জন্য যোগ্য:
- আবাসিক: আবেদনকারী মহিলাকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- বয়সসীমা: আবেদনকারীর বয়স ২৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে।
- চাকরি ও পেনশন: কেন্দ্র বা রাজ্য সরকারের স্থায়ী চাকরিজীবী কিংবা পেনশনের সুবিধাভোগীরা এই প্রকল্পের টাকা পাবেন না।
- আয়করদাতা: আবেদনকারী মহিলা যদি আয়কর (Income Tax) দেন, তবে তিনি এই প্রকল্পের আওতাভুক্ত হবেন না।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র:
১. ভোটার কার্ড
২. ভোটার তালিকায় নাম
৩. ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর (ব্যাঙ্কে অবশ্যই ডিবিটি / DBT লিঙ্ক থাকতে হবে)
৪. আধার কার্ড
৫. সচল মোবাইল নম্বর
কীভাবে আবেদন করবেন?
অনলাইনে আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট (https://socialregistry.wb.gov.in/)-এ-এ) গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্ম ফিলাপ করতে পারেন। পাশাপাশি, অফলাইনে খুব সহজেই আপনার এলাকার ‘সেবা সেতু অভিযান’ ক্যাম্পে গিয়ে ফর্ম তুলে তা পূরণ করে নির্দিষ্ট নথিপত্রসহ জমা দিতে পারেন।
