অন্নপূর্ণা যোজনায় বড় চমক! এক ক্লিকেই ‘অযোগ্য’দের নাম বাদ, পাবেন তো ৩ হাজার টাকা? – এবেলা

এবেলা ডেস্কঃ
অন্নপূর্ণা যোজনায় অনিয়ম রুখতে এবং প্রকৃত যোগ্যদের কাছে সুবিধা পৌঁছে দিতে একগুচ্ছ কড়া পদক্ষেপের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার উত্তর কলকাতার মহাজাতি সদনে আয়োজিত এক জনসভা থেকে তিনি জানান, আগামী ২০ আগস্ট থেকে বিশেষ একটি নতুন পোর্টাল চালু করছে পশ্চিমবঙ্গ সরকার। এই পোর্টালে একদিকে যেমন অযোগ্য কেউ সুবিধা পেলে তার বিরুদ্ধে অভিযোগ জানানো যাবে, তেমনই যোগ্য হওয়ার সত্ত্বেও টাকা না পেলে সরাসরি আবেদন করা সম্ভব হবে। অভিযোগ সত্যি প্রমাণিত হলে দ্রুত ব্যবস্থা নেবে প্রশাসন এবং প্রতি মাসের ১০ থেকে ১৫ তারিখের মধ্যে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে।
প্রকল্পের কাজ সুচারুভাবে চালাতে এবং মহিলাদের সহায়তায় পাড়ায় পাড়ায় ‘অন্নপূর্ণা কমিটি’ গড়ে তোলার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। উত্তর কলকাতার ৬০টি ওয়ার্ডসহ বিভিন্ন এলাকায় গঠিত এই দলগুলো সরকারের সহযোগিনী হিসেবে কাজ করবে এবং মহিলাদের সুরক্ষাতেও ভূমিকা রাখবে। প্রশাসনিক তথ্য অনুযায়ী, উত্তর কলকাতার ৭৬ হাজার ৮১৭ জন মহিলাসহ রাজ্যজুড়ে কোটি কোটি উপভোক্তার অ্যাকাউন্টে ইতিমধ্যেই অর্থ প্রদান শুরু হয়েছে। সরকারের লক্ষ্য, অর্থনৈতিক শৃঙ্খল বজায় রেখে প্রক্রিয়াকরণ নিশ্চিত করা, যাতে একজনও যোগ্য মাতৃশক্তি এই ৩ হাজার টাকার আর্থিক সাহায্য থেকে বঞ্চিত না হন।
