অন্নপূর্ণা যোজনায় বাড়বে মাসিক ভাতা? বড় ইঙ্গিত মুখ্যমন্ত্রীর! – এবেলা

অন্নপূর্ণা যোজনায় বাড়বে মাসিক ভাতা? বড় ইঙ্গিত মুখ্যমন্ত্রীর! – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’ নিয়ে এবার বড় আপডেট। বর্তমানে প্রতি মাসে ৩,০০০ টাকা করে সুবিধা পাচ্ছেন যোগ্য উপভোক্তারা। ইতোমধ্যে এই প্রকল্পের প্রাপক সংখ্যা দেড় কোটি ছাড়িয়েছে। তবে কেবল ৩০০০ টাকাই নয়, ভবিষ্যতে সরকারি প্রকল্পের ভাতা কি আরও বাড়তে পারে? বর্ধমানের জনসভা থেকে সরকারের রাজস্ব এবং সামাজিক প্রকল্প নিয়ে তেমনই ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী।

অক্টোবরের মধ্যেই বাকিদের অ্যাকাউন্টে টাকা!

মুখ্যমন্ত্রী জানান, সমস্ত যোগ্য আবেদনকারী ভেরিফিকেশনের পরই প্রকল্পের সুবিধা পাবেন। যাদের ভেরিফিকেশন এখনও বাকি, তারা অক্টোবর মাসের মধ্যেই টাকা পেয়ে যাবেন।

বর্ধমান জেলার আবেদন সংক্রান্ত চিত্র:

  • মোট আবেদনকারী: ১২ লাখ ৩৮ হাজার ৭৮১ জন
  • প্রাথমিক অনুমোদন: ১১ লাখ ৫৬ হাজার ৩৩২ জন
  • টাকা পেয়েছেন: ৯ লাখ ৫২ হাজার ৩৩১ জন
  • বাতিল ও পেন্ডিং: বাতিল ১৭,০৪৫ জন এবং ভেরিফিকেশন বাকি ১০,৭১৪ জনের।

আয় বাড়লেই বাড়বে ভাতার পরিমাণ!

রাজ্যের ভাঁড়ার মজবুত করতে কড়া আইনি পদক্ষেপ নিচ্ছে সরকার। বেআইনি বালি তোলা বন্ধ করে স্বচ্ছ প্রক্রিয়ায় বালি ঘাটগুলি অকশন (নিলাম) করার নির্দেশ দেওয়া হয়েছে। বর্ধমান শহরের কাছে মাত্র একটি ঢিপি নিলাম করেই সরকারের ঘরে এসেছে ১৩ কোটি টাকা রাজস্ব।

মুখ্যমন্ত্রী জানান, এই রাজস্বের টাকায় হাসপাতাল, স্কুল, রাস্তাঘাট নির্মাণের পাশাপাশি অন্নপূর্ণা, আবাস ও বার্ধক্য ভাতার মতো প্রকল্প পরিচালনা করা হবে। ইতিমধ্যেই বিধবা ভাতায় ৫০০ টাকা বাড়ানো হয়েছে। তিনি স্পষ্ট বার্তা দিয়ে বলেন, “সরকারের রিভিনিউ (রাজস্ব) যদি আরও বাড়ে, তবে ভাতার পরিমাণ আরও বাড়াব।”

বিশেষজ্ঞদের মতে, যেভাবে দিন দিন অন্নপূর্ণা যোজনার জনপ্রিয়তা বাড়ছে, তাতে আগামী দিনে রাজ্যের আর্থিক পরিস্থিতি ইতিবাচক হলে এই প্রকল্পে আর্থিক সহায়তার পরিমাণ আরও বৃদ্ধি পেতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *