অন্নপূর্ণা যোজনার টাকা কি পুজো শুরুর আগেই ঢুকবে, জল্পনা তুঙ্গে – এবেলা

এবেলা ডেস্কঃ
অন্নপূর্ণা যোজনার অক্টোবর মাসের ৩০০০ টাকা কবে উপভোক্তাদের অ্যাকাউন্টে জমা হবে, তা নিয়ে রাজ্যজুড়ে জল্পনা ও কৌতূহল তীব্র আকার ধারণ করেছে। মহিলাদের আর্থিক সহায়তার এই জনপ্রিয় প্রকল্পে প্রতি মাসে যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়। গত মাসে ১৭ তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন তথা অন্নপূর্ণা দিবসের দিন কিস্তির টাকা দেওয়া হয়েছিল। এবার অক্টোবরের কিস্তি কবে আসবে, তা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে।
আগামী ১৫ অক্টোবর পঞ্চমী তিথি শুরু হওয়ায়, তার আগেই অ্যাকাউন্টে টাকা চলে আসবে কি না, তা নিয়ে নানা জল্পনা চলছে। এর আগের মাসগুলিতে সাধারণত মাসের মাঝামাঝি সময়ে টাকা দেওয়া হলেও, নির্দিষ্ট সরকারি ঘোষণা না আসায় সঠিক দিনক্ষণ নিয়ে ধোঁয়াশা কাটেনি। ফলে ১২ থেকে ১৪ অক্টোবরের মধ্যে টাকা ঢোকার সম্ভাবনা নিয়ে আলোচনা থাকলেও, কোনও নিশ্চিত তথ্য এখনও পাওয়া যায়নি। উপভোক্তাদের সঠিক তথ্যের জন্য সরকারি বিজ্ঞপ্তির অপেক্ষায় থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
