অন্নপূর্ণা যোজনা থেকে ভাতা, হাতের কাছেই মিলবে ৬০টি সরকারি প্রকল্পের সমাধান! – এবেলা

এবেলা ডেস্কঃ
আগামীকাল ২ অক্টোবর থেকে শুরু হচ্ছে ‘সেবা সেতু অভিযান শিবির’। আগামী ৪ অক্টোবর পর্যন্ত রাজ্য জুড়ে ব্লক ও পুরসভা স্তরে মোট ৩৩০০টি এমন বিশেষ ক্যাম্প আয়োজন করা হচ্ছে। এই অভিযান চলাকালীন প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত নাগরিকরা এক ছাদের নিচেই ৬০টি বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা ও আবেদনপত্র পাবেন। বিশেষ করে কলকাতার ক্ষেত্রে প্রতি দুটি ওয়ার্ড পিছু একটি এবং হাওড়া পুরনিগমের ৫০টি ওয়ার্ডের জন্য মোট ২৬টি স্থানে এই সেবা শিবির বসছে।
এই শিবির থেকে অন্নপূর্ণা যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, শিক্ষাশ্রী, জয় জোহার, পিএম কিসান ক্রেডিট কার্ড ও পিএম কিসান স্বনিধি সহ কেন্দ্রীয় সরকারের প্রায় ২০টি জনকল্যাণমূলক প্রকল্পের সুযোগ মিলবে। পাশাপাশি বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং বিশেষ ক্ষমতা সম্পন্নদের ভাতার নতুন ফর্ম বিলি করা হবে। এছাড়া অন্নপূর্ণা যোজনা ও আয়ুষ্মান কার্ডের বর্তমান স্ট্যাটাস জানার সুযোগও থাকবে। স্থানীয় শিবিরের স্থান জানতে নির্দিষ্ট সরকারি ওয়েবসাইট ও হেল্পলাইন নম্বরে যোগাযোগ করা যাবে।
