অবরুদ্ধ রাজধানী! নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হলো দিল্লিকে, বাতিল বহু ট্রেন ও মেট্রো পরিষেবা! – এবেলা

এবেলা ডেস্কঃ
দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) পূর্বনির্ধারিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে ব্যাপক নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। আন্দোলন প্রতিহত করতে প্রায় ২০ হাজার অতিরিক্ত পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে এবং পুরো এলাকাকে ২৩টি বিশেষ সিকিউরিটি জোনে ভাগ করা হয়েছে। যন্তর মন্তর, ইন্ডিয়া গেট ও কনট প্লেস সংলগ্ন চত্বর ব্যারিকেড দিয়ে সম্পূর্ণ অবরুদ্ধ করা হয়েছে। এছাড়াও গাজীপুর, চিল্লা ও সিংঘু সহ সমস্ত রাজ্য সীমানায় কঠোর নাকাবন্দি ও তল্লাশি অভিযান চলছে। রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ড্রোন এবং প্রায় ৩০০ সিসি ক্যামেরা দিয়ে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে।
নিরাপত্তার কড়াকড়ির জেরে জনজীবন ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। দিল্লিতে আসা ও যাওয়ার ২৪৫টি ট্রেন এবং ৪৫টি মেট্রো স্টেশন আপাতত বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন ক্লাস চালুর নির্দেশ দেওয়া হয়েছে এবং দিল্লি হাইকোর্টসহ নিম্ন আদালতগুলির কার্যক্রম ভার্চুয়ালি পরিচালিত হচ্ছে। বিক্ষোভকারীদের আটকে রাখতে ৩০টি নির্দিষ্ট ডিটেনশন সেন্টার ছাড়াও পুলিশ স্টেশন ও ব্যারাকে বিশেষ বন্দোবস্ত করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন অত্যন্ত কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে।
