অবশেষে কাটল অপেক্ষা! কবে গর্ভগৃহে ফিরছেন মা তারা? – এবেলা

অবশেষে কাটল অপেক্ষা! কবে গর্ভগৃহে ফিরছেন মা তারা? – এবেলা

এবেলা ডেস্কঃ

তারাপীঠের মূল মন্দিরের সংস্কার কাজের জন্য দু’বার সময় বদলের পর অবশেষে কোজাগরী লক্ষ্মীপুজোর দিন মা তারাকে গর্ভগৃহে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে মন্দির কমিটি। প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে চলা এই সংস্কারের কারণে এর আগে মহালয়া কিংবা ষষ্ঠীর দিন দেবীকে ফিরিয়ে আনা সম্ভব হয়নি। অযোধ্যার কারিগরদের তৈরি বিশেষ রেলিং আসতে দেরি হওয়ায় এবং বেদির উচ্চতা আট ইঞ্চি বাড়ানোর কাজ চলায় এই বিলম্ব ঘটে। তবে এই পুরো সময়কালে শিবমন্দিরে দেবীর নিত্যসেবা ও দর্শনে কোনো ছেদ পড়েনি।

আগামী ২৫ অক্টোবর কোজাগরী লক্ষ্মীপুজোর দিন ভোরবেলা শিবমন্দির থেকে মা তারাকে বিশ্রাম মঞ্চে নিয়ে আসা হবে। সেখানে সারাদিন পুজো ও দর্শনের ব্যবস্থা থাকবে। পরে সন্ধ্যারতির পর প্রয়োজনীয় ধর্মীয় শুদ্ধিকরণ আচার সম্পন্ন করে দেবীকে তাঁর নিজস্ব গর্ভগৃহে পুনরায় প্রতিষ্ঠা করা হবে। ওই বিশেষ লগ্নে মা তারাকে ‘রাজরাজেশ্বরী’ রূপে সাজিয়ে মহালক্ষ্মী হিসেবে আরাধনা করা হবে বলে মন্দির কমিটি সূত্রে জানা গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *