অবশেষে রাজপথে নামতেই গ্রেপ্তার জনপ্রিয় বলিউড তারকা! মুম্বইয়ে তুমুল চাঞ্চল্য – এবেলা

এবেলা ডেস্কঃ
মুম্বইয়ের রাস্তায় আইন অমান্য করে বিক্ষোভ দেখানোর অভিযোগে খ্যাতনামা অভিনেতা ইমরান খানসহ চার শতাধিক আন্দোলনকারীকে আটক করেছে পুলিশ। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) ডাকা প্রতিবাদে সংহতি জানাতে মুম্বইয়ের আজাদ ময়দান ও আগস্ট ক্রান্তি ময়দানে অনুমতি ছাড়াই জমায়েত হন বিক্ষোভকারীরা। বেআইনি এই প্রতিবাদ রুখতে পুলিশ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে এবং তুষার গান্ধীর ‘হাম ভারত কে লগ’ ও সিপিআইএমের কর্মী-সমর্থকদের পাশাপাশি বহু মানুষকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায়।
দক্ষিণ মুম্বইতেও একইভাবে বিক্ষোভ প্রদর্শনকালে ‘বঞ্চিত বহুজন আঘাড়ি’র কর্মী-সমর্থকদেরও আটক করেছে পুলিশ প্রশাসন। পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, অনুমতি ছাড়া অবৈধ জমায়েত করে আইনশৃঙ্খলা বিঘ্নিত করার অপরাধে আটক ব্যক্তিদের বিরুদ্ধে ইতিমিধ্যেই এফআইআর (FIR) দায়ের করার আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। শহরের সার্বিক শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে গোটা দক্ষিণ মুম্বই জুড়ে এখন কঠোর প্রশাসনিক নজরদারি ও নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে।
