‘অবিলম্বে ইরান ছাড়ুন…’, ভারতীয়দের জন্য নয়া নির্দেশিকা বিদেশ মন্ত্রকের – এবেলা
এবেলা ডেস্কঃ
ইরানে ক্রমবর্ধমাণ অস্থিরতা ও সংঘাতের আবহে ভারতীয় নাগরিকদের জন্য জরুরি নির্দেশিকা জারি করল বিদেশ মন্ত্রক। তেহরানের উত্তপ্ত পরিস্থিতির কথা মাথায় রেখে ভারতীয়দের অবিলম্বে ইরান ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বিদেশ মন্ত্রকের নির্দেশিকায় যা বলা হয়েছে:
- দ্রুত প্রস্থান: ইরানে বসবাসকারী ভারতীয়রা যেন সমস্ত প্রয়োজনীয় নথি গুছিয়ে দ্রুত দেশ ছাড়ার প্রস্তুতি নেন।
- ভ্রমণে নিষেধাজ্ঞা: বর্তমান পরিস্থিতিতে কোনো ভারতীয় নাগরিককে এই মুহূর্তে ইরান সফরে না যাওয়ার জন্য কড়াভাবে সতর্ক করা হয়েছে।
- যোগাযোগ রক্ষা: তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে নাগরিকদের।
অস্থিরতার নেপথ্যে:
আয়াতোল্লা আলি খামেনেই সরকারের বিরুদ্ধে সে দেশের সাধারণ মানুষ রাজপথে নেমেছেন। বিক্ষোভ দমনে সরকারের কঠোর অবস্থান এবং প্রকাশ্যে ফাঁসির নির্দেশের পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের সমর্থন জানানোয় আন্তর্জাতিক মহলেও উত্তেজনা তুঙ্গে। ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতেই নয়া দিল্লি এই আগাম পদক্ষেপ গ্রহণ করল।

