চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর! রাজ্যে ৮৫০০-র বেশি গ্রুপ-ডি ও ক্লার্ক পদে নিয়োগের তালিকা প্রকাশ করল এসএসসি – এবেলা

চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর! রাজ্যে ৮৫০০-র বেশি গ্রুপ-ডি ও ক্লার্ক পদে নিয়োগের তালিকা প্রকাশ করল এসএসসি – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্য সরকারি স্কুলগুলিতে ক্লার্ক ও গ্রুপ-ডি পদে মোট ৮,৪৭৭টি শূন্যপদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। ওবিসি সংরক্ষণের নতুন নিয়ম মেনে প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে ৫,৪৮৮টি গ্রুপ-ডি এবং ২,৯৮৯টি ক্লার্ক পদে নিয়োগের কথা জানানো হয়েছে। যার মধ্যে সিংহভাগ পদই বাংলা মাধ্যমের জন্য বরাদ্দ করা হয়েছে। আঞ্চলিক বণ্টনের ক্ষেত্রে পশ্চিম ও উত্তর অঞ্চলে গ্রুপ-ডি পদের শূন্যপদ সবচেয়ে বেশি রয়েছে বলে কমিশন সূত্রে জানা গেছে।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সরকারি নিয়ম এবং সংরক্ষণ নীতি মেনে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। ইতিমধ্যে বিভিন্ন বিষয়ের তথ্য যাচাই ও ইন্টারভিউয়ের দিন ঘোষণা করা হয়েছে; যার মধ্যে জীববিদ্যা ও কম্পিউটার অ্যাপ্লিকেশন পদের ইন্টারভিউ ৬ ও ৭ নভেম্বর এবং পরিবেশ বিদ্যা ও বাণিজ্য বিষয়ের ইন্টারভিউ আগামী ৬ নভেম্বর অনুষ্ঠিত হবে। কাউন্সেলিং ও পরবর্তী নিয়োগ প্রক্রিয়ার বিস্তারিত সূচি জানতে চাকরিপ্রার্থীদের কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *