অভিনয় ছিল ‘আসাম্মানজনক’, তবুও কীভাবে ভারতীয় সিনেমার প্রথম নায়িকা হলেন দুর্গাবাই কামাত? – এবেলা

অভিনয় ছিল ‘আসাম্মানজনক’, তবুও কীভাবে ভারতীয় সিনেমার প্রথম নায়িকা হলেন দুর্গাবাই কামাত? – এবেলা

এবেলা ডেস্কঃ

অভিনয়কে একসময় নারীদের জন্য আসাম্মানজনক পেশা মনে করা হতো। কিন্তু সেই সামাজিক অনুশাসন ও রক্ষণশীলতাকে বুড়ো আঙুল দেখিয়ে ১৯১৩ সালে দাদাসাহেব ফালকের ‘মোহিনী ভস্মাসুর’ চলচ্চিত্রে পার্বতীর চরিত্রে অভিনয় করে ইতিহাস গড়েছিলেন দুর্গাবাই কামাত। তার হাত ধরেই ভারতীয় চলচ্চিত্রে প্রথমবার কোনো নারী ক্যামেরার সামনে পা রাখেন। পুরুষতান্ত্রিক সমাজের চোখরাঙানি ও তীব্র বিরোধিতাকে উপেক্ষা করে তাঁর এই সাহসী পদক্ষেপ তৎকালীন যুগে এক যুগান্তকারী বিপ্লব ঘটিয়েছিল, যা ভারতীয় সিনেমার ইতিহাসে এক স্বর্ণোজ্জ্বল অধ্যায় হয়ে রয়েছে।

ব্যক্তিগত জীবনে পারিবারিক নির্যাতন ও চরম সংগ্রামের মধ্য দিয়ে যাওয়া দুর্গাবাই অভিনয়ের পাশাপাশি কথক নৃত্য এবং বিভিন্ন বাদ্যযন্ত্রে পারদর্শী এক দক্ষ শিল্পী ছিলেন। বেঁচে থাকার তাগিদেই তিনি থিয়েটার থেকে সিনেমার দুনিয়ায় পা রাখেন এবং নিজের ভাগ্য নিজেই গড়ে নেন। তাঁর এই একক লড়াই কেবল নিজের জীবনই বদলায়নি, বরং পরবর্তী প্রজন্মের অসংখ্য অভিনেত্রীর জন্য রূপালী পর্দার দরজা উন্মুক্ত করে দিয়েছিল। দুর্গাবাই কামাতের সেই অদম্য সাহসিকতার জন্যই আজ ভারতীয় সিনেমায় নারীরা নিজেদের প্রতিভার বিকাশ ঘটাতে পারছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *