‘অভিষেকের ক্যামাক স্ট্রিটের জন্যই তৃণমূলের এই হাল!’ টিকিট না পেয়ে সুমিত রায়ের বিরুদ্ধে বিস্ফোরক কুণাল – এবেলা

‘অভিষেকের ক্যামাক স্ট্রিটের জন্যই তৃণমূলের এই হাল!’ টিকিট না পেয়ে সুমিত রায়ের বিরুদ্ধে বিস্ফোরক কুণাল – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা: দলের অন্দরে এবার সরাসরি সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘ক্যামাক স্ট্রিট’ অফিসকে নিশানা করে নজিরবিহীন বোমা ফাটালেন কুণাল ঘোষ। তাঁর স্পষ্ট দাবি, ক্যামাক স্ট্রিট এবং অভিষেকের অত্যন্ত ঘনিষ্ঠ সুমিত রায় একেবারেই চাননি যে তিনি নির্বাচনে টিকিট পান। সমস্ত চক্রান্ত ব্যর্থ করে শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপেই তিনি টিকিট পেয়েছেন বলে দাবি করেছেন তৃণমূল বিধায়ক।

একান্ত ক্ষোভ উগরে দিয়ে কুণাল ঘোষ বলেন, “সুমিত রায়ের বিরাট ওপর মহল পর্যন্ত হাত। তিনি খুশি না থাকলে সাধারণ তৃণমূল কর্মীরা অভিষেকের দেখাই পেতেন না।” দলের বর্তমান সাংগঠনিক পরিস্থিতির জন্য সরাসরি সুমিত রায় ও তাঁর সহযোগীদের দায়ী করে কুণাল দাবি করেন, এই সুমিতদের কারণেই আজ তৃণমূল কংগ্রেসের এই করুণ দশা হয়েছে।

ভোটের পর কুণালের এমন সরাসরি অভিষেক-ঘনিষ্ঠদের আক্রমণ এবং সুমিত রায়ের ক্ষমতা নিয়ে এই মন্তব্য জোড়াফুল শিবিরের অভ্যন্তরীণ কোন্দলকে আবারও প্রকাশ্যে এনে দিল। কুণাল ঘোষের এই বিস্ফোরক বিবৃতির পর এখন তৃণমূলের শীর্ষ নেতৃত্বের অন্দরে তোলপাড় শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *