অভিষেকের ঝোড়ো ব্যাটিংয়েও খুশি নন যুবরাজ? গুরুর মজার টুইট ভাইরাল – এবেলা
এবেলা ডেস্কঃ
নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাত্র ১৪ বলে হাফসেঞ্চুরি করে রেকর্ড বইয়ে তোলপাড় সৃষ্টি করেছেন অভিষেক শর্মা। টি-টোয়েন্টিতে এটি ভারতীয়দের মধ্যে দ্বিতীয় দ্রুততম অর্ধশতরান। তবে শিষ্যর এমন বিধ্বংসী ইনিংসেও সন্তুষ্ট নন গুরু যুবরাজ সিং। মজার ছলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি মনে করিয়ে দিয়েছেন, নিজের ১২ বলের রেকর্ড এখনও ভাঙতে পারেননি অভিষেক।
এদিকে কিউই ক্রিকেটাররাও অভিষেকের মারকুটে ব্যাটিং দেখে তাজ্জব বনে গেছেন। ম্যাচ শেষে ডেভন কনওয়ে ও মিচেল স্যান্টনাররা মজা করে অভিষেকের ব্যাট পরীক্ষা করে দেখেন এর রহস্য বুঝতে। গুরু-শিষ্যের এই মিষ্টি লড়াই এবং মাঠের পারফরম্যান্স আসন্ন বিশ্বকাপের আগে ভারতীয় সমর্থকদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে।

