লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কি দ্বিগুণ হচ্ছে? মহিলাদের জন্য দারুণ সুখবর!

পশ্চিমবঙ্গের রাজনীতিতে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প বর্তমানে নির্বাচনী প্রচারের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। রাজ্য সরকারের এই জনকল্যাণমুখী প্রকল্পের মাধ্যমে বর্তমানে সাধারণ শ্রেণির মহিলারা মাসিক ১৫০০ টাকা এবং তফশিলি জাতি ও উপজাতি (এসসি/এসটি) শ্রেণির মহিলারা ১৭০০ টাকা করে ভাতা পাচ্ছেন। তৃণমূল সরকার তাদের ‘সর্বজনীন’ মডেলের মাধ্যমে রাজ্যের প্রতিটি স্তরের মহিলাকে আর্থিক সুরক্ষা প্রদানের নীতিতে অটল রয়েছে।
অন্যদিকে, প্রধান বিরোধী দল বিজেপি ক্ষমতায় এলে এই ভাতার পরিমাণ বাড়িয়ে ৩০০০ টাকা করার প্রতিশ্রুতি দিয়েছে। তবে এই বর্ধিত ভাতার ক্ষেত্রে গেরুয়া শিবির নির্দিষ্ট শর্ত আরোপের ইঙ্গিত দিয়েছে। তারা বর্তমান সর্বজনীন মডেলের পরিবর্তে কেবল আর্থিকভাবে অস্বচ্ছল বা অত্যন্ত দরিদ্র পরিবারের নারীদের এই প্রকল্পের সুবিধা দেওয়ার পক্ষপাতী। মূলত উপভোক্তার সংখ্যা কমিয়ে নির্দিষ্ট শ্রেণিকে বড় অংকের আর্থিক সহায়তা প্রদানের কৌশলেই এগোচ্ছে বিজেপি, যা রাজ্যের বর্তমান কাঠামোর সম্পূর্ণ বিপরীত।
