অভিষেকের থানা সফর ঘিরে উত্তেজনা, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন কুণাল ঘোষ

অভিষেকের থানা সফর ঘিরে উত্তেজনা, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন কুণাল ঘোষ

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থানা সফরকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি। আইনি প্রক্রিয়া ও পুলিশি নোটিস মেনেই তিনি থানায় হাজিরা দিতে গিয়েছিলেন বলে দাবি তৃণমূলের। কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আগে থেকেই পুলিশ প্রশাসনকে চিঠি দিয়ে সতর্ক করা হয়েছিল বলে জানিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।

তবে থানার বাইরে বিজেপি কর্মীদের জমায়েত ও বিক্ষোভকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ায়। কুণাল ঘোষের অভিযোগ, থানার সামনে বিজেপি কর্মীদের জমায়েত থেকেই অশান্তির সূত্রপাত হয়েছে। সমাজমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে তিনি দাবি করেন, থানার বাইরে উপস্থিত বিজেপি কর্মীরা তৃণমূলের মহিলা কর্মীদের দিকে তেড়ে যান এবং তাঁদের মারধরের হুমকি দিয়ে স্লোগান দেওয়া হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ যথেষ্ট দ্রুত পদক্ষেপ করেনি বলেও অভিযোগ তুলেছেন কুণাল ঘোষ। থানার সামনে কীভাবে বিজেপি কর্মীরা জমায়েত করার সুযোগ পেলেন, তা নিয়ে পুলিশের ভূমিকা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তবে তৃণমূলের তোলা এই সমস্ত অভিযোগের বিষয়ে বিজেপির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *