লেটেস্ট নিউজ

অলিম্পিক পদকজয়ী আমনও পারলেন না, লিগ থেকে বিদায় মুম্বইয়ের – এবেলা

এবেলা ডেস্কঃ

প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী আমন সেহরাওয়াত ব্যক্তিগতভাবে সবকটি বাউটে জিতলেও দলকে রক্ষা করতে পারলেন না। প্রো রেসলিং লিগে পাঁচ ম্যাচের প্রতিটিতেই হেরে শূন্য হাতে বিদায় নিল টাইগারস অফ মুম্বই দঙ্গলস। শেষ ম্যাচেও দিল্লির কাছে ৩-৬ ব্যবধানে বড় হারের মুখ দেখেছে তারা।

লিগ টেবিলে একমাত্র দল হিসেবে কোনো পয়েন্ট পায়নি মুম্বই। অন্যদিকে, চার ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে হরিয়ানা থান্ডার্স। আমনের দুর্দান্ত ব্যক্তিগত নৈপুণ্য সত্ত্বেও সতীর্থদের ব্যর্থতায় এবারের আসরে বড়সড় ধাক্কা খেল মুম্বইয়ের দলটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *