অষ্টম বেতন কমিশনে একধাক্কায় কতটা বাড়ছে বেসিক বেতন? মিলল বড় আপডেট – এবেলা

অষ্টম বেতন কমিশনে একধাক্কায় কতটা বাড়ছে বেসিক বেতন? মিলল বড় আপডেট – এবেলা

এবেলা ডেস্কঃ

কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের নজর এখন অষ্টম বেতন কমিশনের দিকে। কর্মচারী সংগঠনগুলির তরফে ৩.৮৩৩ ফিটমেন্ট ফ্যাক্টরের দাবি জানানো হয়েছে, যা মানা হলে বিভিন্ন স্তরে বেসিক বেতন একধাক্কায় অনেকটাই বেড়ে যাবে। জিনিসপত্রের আকাশছোঁয়া দাম ও জীবনযাত্রার খরচ বাড়ার কারণে এই সংশোধনের প্রস্তাব দিয়েছে ন্যাশনাল কাউন্সিল-জয়েন্ট কনসালটেটিভ মেশিনারির স্টাফ সাইড। সপ্তম বেতন কমিশনের অধীনে লেভেল ১-এর ১৮,০০০ টাকা বেসিক বেতন বেড়ে ৬৮,৯৯৪ টাকা এবং লেভেল ৫-এর ২৯,২০০ টাকা বেড়ে ১,১১,৯২৪ টাকা পর্যন্ত পৌঁছাতে পারে। তবে এই অঙ্কগুলি কেবল আনুমানিক হিসাব, সরকার এখনও এই প্রস্তাবে অনুমোদন দেয়নি।

২০২৫ সালের ৩ নভেম্বর অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন গঠন করা হয় এবং সুপারিশ জমা দেওয়ার জন্য ১৮ মাসের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। সেই অনুযায়ী ২০২৭ সালের মে মাস নাগাদ কমিশনের রিপোর্ট পেশ হতে পারে। এর পরেই রাজ্য ও কেন্দ্রীয় কর্মচারীদের নতুন বেতন কাঠামো কার্যকর করার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্র। ফিটমেন্ট ফ্যাক্টর মূলত বেসিক বেতন নির্ধারণ করে, তাই মোট বেতনের অঙ্কে ভিন্নতা থাকতে পারে। আপাতত ৩.৮৩৩ ফিটমেন্ট ফ্যাক্টর কেবল কর্মচারী সংগঠনগুলির একটি জোরালো দাবি মাত্র, যা কার্যকর হবে কি না তা জানার জন্য পাঠকদের কেন্দ্রের নির্দেশিকার অপেক্ষায় থাকতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *