অস্ট্রেলিয়ান ওপেন: ম্যাচ চলাকালীন আলকারাজকে বিয়ের প্রস্তাব দর্শকদের – এবেলা
এবেলা ডেস্কঃ
অস্ট্রেলিয়ান ওপেনের প্রি-কোয়ার্টার ফাইনালে টমি পলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠলেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা কার্লোস আলকারাজ। টানটান লড়াইয়ের মাঝে গ্যালারি থেকে একের পর এক বিয়ের প্রস্তাব আসতে থাকায় বেশ হালকা মেজাজেই দেখা যায় এই স্প্যানিশ তারকাকে। দর্শকদের এমন উন্মাদনার মধ্যেই ৭-৬, ৬-৪, ৭-৫ ফলে জয় ছিনিয়ে নেন তিনি।
ম্যাচ চলাকালীন গ্যালারিতে এক দর্শক অসুস্থ হয়ে পড়ায় ১৪ মিনিট খেলা বন্ধ থাকে। বিরতির পর টমি পল কিছুটা খেই হারিয়ে ফেললেও আলকারাজ নিজের নিয়ন্ত্রণ বজায় রাখেন। এছাড়া কোর্টে দাঁড়িয়ে টি-শার্ট পরিবর্তন করে দর্শকদের বাড়তি বিনোদন দেন তিনি। ম্যাচ শেষে আলকারাজ জানান, দর্শকদের আনন্দ দিতে পেরে তিনি নিজেও বেশ খুশি।

