অ্যাপলের বিরাট সিদ্ধান্ত! ২০২৬-এ এটাই কি হতে চলেছে সবচেয়ে সস্তা আইফোন? দেখুন মাথা ঘুরিয়ে দেওয়া দাম – এবেলা

অ্যাপলের বিরাট সিদ্ধান্ত! ২০২৬-এ এটাই কি হতে চলেছে সবচেয়ে সস্তা আইফোন? দেখুন মাথা ঘুরিয়ে দেওয়া দাম – এবেলা

এবেলা ডেস্কঃ

প্রযুক্তি দুনিয়ায় ফের বড় চমক দিতে চলেছে অ্যাপল। ২০২৬ সালের শরৎকালে লঞ্চ হতে যাওয়া অ্যাপল লাইনআপের সবচেয়ে ‘সস্তা’ ফোনটিই হতে পারে আইফোন ১৮ প্রো। যার সম্ভাব্য দাম হতে পারে ১,১৯৯ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১,১৪,৫৫৭ টাকা)। চেনা ছক ভেঙে অ্যাপল এবার স্ট্যান্ডার্ড আইফোন ১৮ ও দ্বিতীয় প্রজন্মের আইফোন এয়ারের আত্মপ্রকাশ পিছিয়ে দিয়ে ২০২৭ সালের শুরুতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। ফলে, শরৎকালের লঞ্চ ইভেন্টে কেবল আইফোন ১৮ প্রো, প্রো ম্যাক্স এবং একটি নতুন ফোল্ডেবল আইফোন আলট্রা পেশ করা হতে পারে। নতুন প্রজন্মের ডিভাইস কিনতে ইচ্ছুকদের জন্য প্রো মডেলটিই তখন একমাত্র বিকল্প হিসেবে থেকে যাবে।

যন্ত্রাংশের রেকর্ড মূল্যবৃদ্ধিই এই কৌশলের অন্যতম প্রধান কারণ। ট্রেন্ডফোর্সের রিপোর্ট অনুযায়ী, ২৫৬ জিবি আইফোন ১৮ প্রো-এর যন্ত্রাংশ তৈরির খরচ আগের চেয়ে প্রায় ৩৮% বাড়তে পারে, যার পেছনে প্রধানত মেমোরি বা র‍্যামের বিপুল দরবৃদ্ধি দায়ী। তবে অত্যাধুনিক প্রযুক্তি না চাইলে সস্তার বিকল্প হিসেবে আইফোন ১৭ সিরিজের ফোনগুলির বিক্রি বহাল থাকবে। যদিও অ্যাপল এখনও পর্যন্ত এই দাম বা লঞ্চ সূচির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই নিশ্চিত করেনি। তবে এই জল্পনা সত্যি হলে ২০২৬ সালে প্রো মডেলটিই হবে অ্যাপলের নতুন ফ্ল্যাগশিপ সিরিজের এন্ট্রি পয়েন্ট।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *