অ্যাম্বুল্যান্সের হেল্পার থেকে কোটিপতি বিধায়ক, অবশেষে জালে পার্থের ছায়াসঙ্গী সনৎ! – এবেলা

অ্যাম্বুল্যান্সের হেল্পার থেকে কোটিপতি বিধায়ক, অবশেষে জালে পার্থের ছায়াসঙ্গী সনৎ! – এবেলা

এবেলা ডেস্কঃ

সিনেমার মতো উত্থানের পর এবার করুণ পরিণতি! সাধারণ অ্যাম্বুল্যান্সের হেল্পার থেকে রাজনৈতিক ক্ষমতার জোরে নৈহাটির কোটিপতি বিধায়ক হয়ে ওঠা সনৎ দে শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়েছেন। তোলাবাজি, জালিয়াতি, জমি দখল এবং নির্বাচন-পরবর্তী হিংসার মতো একাধিক গুরুতর অভিযোগে শুক্রবার রাতে উত্তর ২৪ পরগনার দত্তপুকুর থেকে তাঁকে গ্রেফতার করা হয়। একসময়ের প্রভাবশালী এই নেতার গ্রেফতারির খবর এলাকায় ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নৈহাটির তৎকালীন বিধায়ক ও বর্তমান সাংসদ পার্থ ভৌমিকের ঘনিষ্ঠ হওয়ার পরেই সনতের রাজনৈতিক জীবনে উল্কাগতি শুরু হয়। যুব তৃণমূলের সভাপতি ও কাউন্সিলর থেকে শুরু করে ২০২৪ সালের উপনির্বাচনে তিনি বিধায়ক নির্বাচিত হন। তবে ক্ষমতার অপব্যবহার করে বিপুল সম্পত্তি অর্জনের পাশাপাশি তাঁর বিরুদ্ধে নকল ওষুধ বিক্রি ও দুর্নীতির ভূরি ভূরি অভিযোগ উঠতে থাকে। সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে তাঁর বিরুদ্ধে জনরোষ তীব্র আকার ধারণ করে এবং শনিবার তাঁকে ব্যারাকপুর আদালতে পেশ করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *