আইনি পদক্ষেপের হুঁশিয়ারি গোবিন্দার! – এবেলা
August 24, 2026

এবেলা ডেস্কঃ
সোশ্যাল মিডিয়ায় ভুয়া খবর ও এআই কন্টেন্ট ছড়ানোর বিরুদ্ধে এবার কঠোর আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন অভিনেতা গোবিন্দা। সাম্প্রতিক কিছু ব্যক্তিগত বিতর্ককে কেন্দ্র করে তাঁর এবং তাঁর পরিবার সম্পর্কে নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে।
গোবিন্দার আইনি নোটিশে স্পষ্ট জানানো হয়েছে, কন্টেন্ট ক্রিয়েটর, মিডিয়া হাউজ ও ডিজিটাল প্ল্যাটফর্মগুলো যদি তাঁর নাম বা পরিচয়ের অপব্যবহার করে মিথ্যা খবর ছড়ায়, তবে তাদের বিরুদ্ধে মানহানি এবং সাইবার অপরাধের আইনে কড়া দেওয়ানি ও ফৌজদারি ব্যবস্থা নেওয়া হবে। এমনকি এর ফলে ব্যাংক অ্যাকাউন্ট জব্দ বা আর্থিক ক্ষতিপূরণের মতো কঠোর পদক্ষেপও করা হতে পারে।
