আকভানের প্রভাবে রাজ্যে বৃষ্টির পূর্বাভাস, আগামী সপ্তাহে নামবে তাপমাত্রা

আকভানের প্রভাবে রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান জেলায় বজ্রপাতের আশঙ্কা করা হচ্ছে। রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও মঙ্গলবার থেকে আবহাওয়া শুষ্ক হয়ে যাবে।
উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার ও সোমবার উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও মঙ্গলবার থেকে সেখানেও আবহাওয়া শুষ্ক থাকবে। মালদা ও দিনাজপুরের কিছু এলাকায় বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে।
কলকাতায় আজ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ কমলেও স্থানীয়ভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকতে পারে। সোমবার থেকে শহরে আবহাওয়া পুরোপুরি শুষ্ক হয়ে যাবে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। আগামী সপ্তাহের মধ্যেই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
