আকাশপথের হুলস্থুল কাণ্ডে শোরগোল, ‘জঙ্গি’ পাইলটকে মুক্ত করতে চাপ বিমানকর্মীদেরই

আকাশপথের হুলস্থুল কাণ্ডে শোরগোল, ‘জঙ্গি’ পাইলটকে মুক্ত করতে চাপ বিমানকর্মীদেরই

দুবাই থেকে তেল আভিভগামী ফ্লাইদুবাইয়ের একটি বিমানে মাঝআকাশে ভয়াবহ বিপর্যয় ঘটাতে গিয়ে যাত্রীদের হাতে ধরা পড়েন ওমানি পাইলট হামাম আল-হামামি। কো-পাইলট স্মিত মচ্ছরকে কুঠার দিয়ে কোপ মেরে বিমানটিকে সৌদি আরবের দিকে ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করছিল সে। তবে কো-পাইলটের তৎপরতায় ককপিটে ঢুকে যাত্রীরা অভিযুক্তকে নিয়ন্ত্রণে এনে হাত-পা বেঁধে ফেলেন। কিন্তু এরপরই সৃষ্টি হয় নতুন বিতর্ক, বিমানে থাকা অন্য কর্মীরা এসে ওই হামলাকারী পাইলটকে অবিলম্বে মুক্ত করার জন্য যাত্রীদের ওপর রীতিমতো চাপ সৃষ্টি করতে থাকেন।

জিকা মানেস ও ড্যানিয়েল স্লিখটার নামক দুই যাত্রী জানান, চারজন মিলে নানা ধরনের টেপ ও হেডফোনের তার দিয়ে অভিযুক্তকে পিছমোড়া করে আটকে রেখেছিলেন। তা সত্ত্বেও কেন একজন চিহ্নিত হামলাকারীকে ছেড়ে দেওয়ার জন্য বিমানকর্মীরা জোরাজুরি করছিলেন, তা নিয়ে উড়োজাহাজের সাধারণ যাত্রীদের মনে চরম আতঙ্ক ও গভীর সন্দেহ দানা বেঁধেছে। গোটা বিমানে জেহাদি মানসিকতার কর্মী ছিল কি না সেই প্রশ্ন উঠলেও, সংশ্লিষ্ট সংস্থা ফ্লাইদুবাই বা তদন্তকারীরা এই বিস্ফোরক অভিযোগ নিয়ে এখনও মুখ খোলেনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *