আগামী বছর ভারতের চাকরিজীবীদের জন্য বিশাল সুখবর ৯ শতাংশ ছাড়াতে চলেছে বেতন বৃদ্ধি – এবেলা

এবেলা ডেস্কঃ
আন্তর্জাতিক সংস্থ‘এওন’-এর সাম্প্রতিক এক প্রতিবেদনে দাবি করা হয়েছে যে আগামী বছর দেশের চাকরিজীবীদের বেতন একধাক্কায় প্রায় ৯.১ শতাংশ বাড়তে চলেছে। দেশের ৪৫টি শিল্পক্ষেত্রের ১২০০টির বেশি সংস্থার তথ্য বিশ্লেষণ করে এই তথ্য প্রকাশ করা হয়েছে। সংস্থার মতে, ভারতের অভ্যন্তরীণ বাজার শক্তিশালী হওয়ায় বিনিয়োগ ও মুনাফা উভয়ই বৃদ্ধি পেয়েছে। এর ফলে আর্থিক অবস্থার উন্নতি ঘটায় কর্মীদের বেতন বৃদ্ধির সম্ভাবনা জোরালো হয়েছে। বিশেষ করে নন-ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কো ম্পা নি, বিদ্যুৎ বা জ্বালানি এবং রিয়েল এস্টেট খাতে তুলনামূলকভাবে বেশি হারে বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
তবে সামগ্রিক বেতন বৃদ্ধির পাশাপাশি দক্ষ কর্মীকে ধরে রাখার চ্যালেঞ্জও সামনে এসেছে। বিভিন্ন বেসরকারি সংস্থার হাতে পর্যাপ্ত অর্থ থাকলেও চাকরি বদলের প্রবণতা বেড়ে যাওয়ায় অভিজ্ঞ কর্মীদের আকর্ষক বেতনে ধরে রাখতে চাইছে কর্র্তৃপক্ষ। যদিও সব ক্ষেত্রে সমান হারে বেতন বাড়বে না এবং সংস্থাগুলি অত্যন্ত হিসেবি ওselective পদ্ধতি অনুসরণ করছে। অন্যদিকে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান প্রসারের ফলে বিভিন্ন ক্ষেত্রে চাকরি থেকে ছাঁটাইয়ের হার উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাওয়ায় পেশাদার মহলে নতুন এক চ্যালেঞ্জ তৈরি হয়েছে।
