আজ ফের ভবানী ভবনে তলব অভিষেককে! – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতা: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ফের চড়ল রাজনৈতিক পারদ। এবার রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ তথা সিআইডি-র স্ক্যানারে শাসকদলের সেকেন্ড-ইন-কমান্ড। আজ, সোমবার তাঁকে ফের ভবানী ভবনে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্রের খবর, গত শুক্রবারই কালীঘাটের পটুয়াপাড়ায় অভিষেকের বাসভবনে গিয়ে তাঁর হাতে নোটিস ধরিয়ে দিয়ে আসেন সিআইডি আধিকারিকরা। সল্টলেকের সাইবার ক্রাইম থানায় দায়ের হওয়া একটি অভিযোগের ভিত্তিতেই শুরু হয়েছে এই মামলার তদন্ত। আর সেই তদন্তের সূত্র ধরেই এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানী ভবনে তলব করেছে রাজ্য গোয়েন্দা সংস্থা।
তদন্তের স্বার্থে আজ সিআইডি আধিকারিকদের মুখোমুখি হয়ে অভিষেক কী বার্তা দেন, কিংবা এই তলব ঘিরে রাজনৈতিক মহলে কী প্রতিক্রিয়া তৈরি হয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
