লেটেস্ট নিউজ

আনন্দপুরে উদ্ধার ২৫ দেহাংশ: ম্যানেজারসহ গ্রেফতার ২ – এবেলা

এবেলা ডেস্কঃ

আনন্দপুরের একটি নামী মোমো প্রস্তুতকারক সংস্থার গোডাউনে আজ সকালেও উদ্ধারকাজ জারি রয়েছে। পুলিশ সূত্রে খবর, সেখান থেকে এ পর্যন্ত ২৫ জনের দেহাংশ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

তদন্তে নেমে নরেন্দ্রপুর থানার পুলিশ গোডাউনের দায়িত্বে থাকা ম্যানেজার রাজা চক্রবর্তী ও ডেপুটি ম্যানেজার মনোরঞ্জন শীটকে গ্রেফতার করেছে। ধৃতদের আজই আদালতে পেশ করার কথা। উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত পুরো এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *