আপনার অ্যাকাউন্টে কি পিএম কিষাণের টাকা ঢোকেনি! কোন ভুলে আটকে গেল ২৪তম কিস্তির ২ হাজার টাকা জানুন এখুনি! – এবেলা

আপনার অ্যাকাউন্টে কি পিএম কিষাণের টাকা ঢোকেনি! কোন ভুলে আটকে গেল ২৪তম কিস্তির ২ হাজার টাকা জানুন এখুনি! – এবেলা

এবেলা ডেস্কঃ

শুক্রবার কেন্দ্র সরকারের তরফে পিএম কিষাণ যোজনার ২৪তম কিস্তির টাকা সারা দেশের প্রায় ৯.৩২ কোটি যোগ্য কৃষকের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। তবে এখনও বহু কৃষক এই ২ হাজার টাকা পাননি। মূলত ছয়টি প্রধান ত্রুটির কারণে এই অনুদান আটকে যেতে পারে বলে জানা গিয়েছে। যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বাধ্যতামূলক ই-কেওয়াইসি সম্পন্ন না করা এবং চাষযোগ্য জমির ল্যান্ড সিডিং বা নথিতে অসঙ্গতি থাকা।

এছাড়াও উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক ও এনপিসিআই ম্যাপিং না হওয়া, পরিবারের একাধিক সদস্যের আবেদন, নির্দিষ্ট তারিখের পর জমির মালিকানা পরিবর্তন এবং নিয়ম বহির্ভূতভাবে উচ্চ পেনশনভোগী বা করদাতা হওয়া এর অন্যতম কারণ। তাই টাকা না পেয়ে থাকলে পোর্টালে স্ট্যাটাস চেক করে দ্রুত প্রয়োজনীয় নথিপত্র আপডেট করুন কিংবা স্থানীয় কৃষি দপ্তরে যোগাযোগ করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *