আফগানিস্তানে ফের ভূমিকম্প, তিন দিনে দ্বিতীয়বার কেঁপে উঠল মাটি

আফগানিস্তানে ফের ভূমিকম্প, তিন দিনে দ্বিতীয়বার কেঁপে উঠল মাটি

আফগানিস্তানে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)-এর তথ্য অনুযায়ী, ২১ নভেম্বর বিকেল ৩টা ৪০ মিনিট নাগাদ দেশটিতে ৪.৬ মাত্রার কম্পন আঘাত হানে। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ৩৬.৫২৭ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৭১.০৯৫ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। ভূপৃষ্ঠ থেকে ১৫৯ কিলোমিটার গভীরে এই কম্পনের উৎসস্থল ছিল বলে জানা গেছে।

এর আগে গত ১৯ নভেম্বর আফগানিস্তানে ৩.৯ মাত্রার আরও একটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছিল। সেই কম্পনটি বিকেল ৪টা ৪২ মিনিট নাগাদ ১৮৩ কিলোমিটার গভীরে আঘাত হেনেছিল। তিন দিনের ব্যবধানে পরপর দুটি মাঝারি মাত্রার ভূমিকম্পে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হলেও, এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)-এর তথ্য অনুযায়ী, উভয় ভূমিকম্পই ৭০ কিলোমিটারের বেশি গভীরতায় হওয়ায় এগুলোকে ‘ইন্টারমিডিয়েট-ডেপথ’ বা মধ্যবর্তী গভীরতার ভূমিকম্প হিসেবে চিহ্নিত করা হয়েছে। সাধারণত ৭০ থেকে ৩০০ কিলোমিটার গভীরতায় হওয়া ভূমিকম্প এই শ্রেণিতে পড়ে। ইউএসজিএস-এর ব্যাখ্যা অনুযায়ী, ভূমিকম্পের উৎসস্থল যত গভীর হয়, ভূপৃষ্ঠে তার কম্পনের তীব্রতা ততটাই কম অনুভূত হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *