আমিও ছাত্র আন্দোলন করেছি! বার কাউন্সিলের হস্তক্ষেপে চরম ক্ষুব্ধ প্রধান বিচারপতি! – এবেলা

আমিও ছাত্র আন্দোলন করেছি! বার কাউন্সিলের হস্তক্ষেপে চরম ক্ষুব্ধ প্রধান বিচারপতি! – এবেলা

এবেলা ডেস্কঃ

হায়দরাবাদের ন্যাশনাল অ্যাকাডেমি অফ লিগাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ ইউনিভার্সিটির সমাবর্তনে প্রধান বিচারপতি সূর্য কান্তকে আমন্ত্রণ জানানোর বিরোধিতায় সোচ্চার হন আইনের পড়ুয়ারা। প্রধান বিচারপতির একটি পূর্বের মন্তব্যের জেরে শুরু হওয়া এই বিক্ষোভের প্রেক্ষিতে নড়েচড়ে বসে বার কাউন্সিল অফ ইন্ডিয়া (বিসিআই)। আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে সাময়িকভাবে আইনজীবী হিসেবে তালিকাভুক্তি বন্ধের নির্দেশিকা জারি করা হয়। যদিও তীব্র সমালোচনার মুখে পড়ে মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই সেই বিতর্কিত সিদ্ধান্ত প্রত্যাহার করে নিতে বাধ্য হয় কাউন্সিল।

এই অনভিপ্রেত পরিস্থিতিতে খোদ প্রধান বিচারপতি সূর্য কান্ত তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি স্পষ্ট ভাষায় জানান, বিষয়টি তাঁর ও শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ, ফলে এতে বিসিআইয়ের অযাচিত হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নিজের ছাত্রজীবনের আন্দোলনমূলক ভূমিকার কথা স্মরণ করে তিনি এই পদক্ষেপের কড়া সমালোচনা করেন। একই সঙ্গে, সুপ্রিম কোর্টের তরফে এই নির্দেশিকা নিয়ে কাউন্সিলের কাছে জবাব তলব করা হয়েছে এবং স্পষ্ট জানানো হয়েছে যে কোনো শিক্ষার্থী বা শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *