আমেরিকায় ঢুকে চীনা সংস্থাকে কিনল ভারতীয় কো ম্পা নি! ৭,১৭৫ কোটির ডিলে কুপোকাত ড্রাগন – এবেলা

আমেরিকায় ঢুকে চীনা সংস্থাকে কিনল ভারতীয় কোম্পানি! ৭,১৭৫ কোটির ডিলে কুপোকাত ড্রাগন – এবেলা

এবেলা ডেস্কঃ

আমেরিকার মাটিতে চিনের একচেটিয়া সৌর সাম্রাজ্যে বড়সড় থাবা বসাল ভারত। বিশ্বজুড়ে সৌরশক্তির সরবরাহ শৃঙ্খলে আধিপত্য বিস্তারের লড়াইয়ের মাঝেই মার্কিন বাজারে এক ঐতিহাসিক চুক্তি সম্পন্ন হয়েছে। ভারতীয় সৌর সংস্থা ‘আইনক্স জিএফএল গ্রুপ’ (INOXGFL Group)-এর পুনর্নবীকরণযোগ্য শক্তি শাখা ‘আইনক্স ক্লিন এনার্জি লিমিটেড’ আমেরিকার মাটিতে চিনা মালিকানাধীন এক শীর্ষস্থানীয় সোলার ম্যানুফ্যাকচারিং সংস্থার সমস্ত সম্পত্তি কিনে নিয়েছে। চিনের বোভে গ্রুপের অন্তর্গত ‘বোভিয়েট সোলার টেকনোলজি এলএলসি’-র মার্কিন সম্পত্তি অধিগ্রহণের এই মেগা ডিলটি সম্পন্ন হয়েছে প্রায় ৭৫০ মিলিয়ন ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় ৭,১৭৫ কোটি টাকায়।

মার্কেট ক্যাপকে ছাড়িয়ে যাওয়া বিপুল বিনিয়োগ

এই চুক্তির সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর আর্থিক অঙ্ক। বর্তমানে শেয়ার বাজারে আইনক্স গ্রিন এনার্জি সার্ভিসেস লিমিটেডের মোট বাজার মূলধন বা মার্কেট ক্যাপ যেখানে প্রায় ৭,০৮২ কোটি টাকা, সেখানে চিনা সংস্থার মার্কিন সম্পত্তি কিনতে ভারতীয় এই গ্রুপটি নিজেদের বাজার মূলধনের চেয়েও বেশি অর্থ অর্থাৎ ৭,১৭৫ কোটি টাকা খরচ করেছে। আমেরিকার নর্থ ক্যারোলিনার গ্রিনভিলে সদর দফতর থাকা এই চিনা সংস্থাটি মার্কিন সৌর শিল্পের অন্যতম বড় নাম। এই মেগা ডিলের মাধ্যমে আমেরিকার সৌর বাজারে প্রথমবারের মতো সরাসরি প্রবেশ করল আইনক্স জিএফএল গ্রুপ।

দুই ধাপে অধিগ্রহণ ও মার্কিন নীতির সুবিধা

চুক্তি অনুযায়ী, এই কৌশলগত অধিগ্রহণটি দুটি অংশে সম্পন্ন হচ্ছে। এর মধ্যে রয়েছে একটি চলমান ৩ গিগাবাইট (GW) ধারণক্ষমতার সোলার মডিউল কারখানা এবং একটি নির্মাণাধীন ৩ গিগাবাইট (GW) সোলার সেল কারখানা। গ্রিনভিলের এই বিশাল পরিকাঠামোটি পুরোপুরি চলে আসবে ভারতীয় সংস্থার নিয়ন্ত্রণে, যার সিংহভাগ অর্থায়ন কো ম্পা নি নিজস্ব তহবিল থেকেই মেটাচ্ছে।

আমেরিকায় কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও ডেটা সেন্টারের অভাবনীয় প্রসারের ফলে বর্তমানে সেখানে ক্লিন এনার্জি বা সৌরশক্তির চাহিদা তুঙ্গে। এই উথালপাথাল চাহিদার বাজারে পা রাখার পাশাপাশি এই অধিগ্রহণের ফলে ভারতীয় সংস্থাটি আমেরিকার অভ্যন্তরীণ উৎপাদন নীতির বড় সুবিধা পাবে। বিশেষ করে মার্কিন সরকারের ‘ইনফ্লেশন রিডাকশন অ্যাক্ট’-এর ‘সেকশন ৪৫এক্স’ (Section 45X) ধারার অধীনে যে বিশাল আর্থিক প্রণোদনা ও ভর্তুকি দেওয়া হয়, তা এখন সরাসরি আইনক্স ক্লিন এনার্জির ঝুলিতে আসবে। ফলে আমেরিকার মাটিতে স্থানীয়ভাবে সৌর বিদ্যুৎ প্যানেল উৎপাদন করে বিপুল মুনাফা অর্জন ও বিশ্ববাজারে চিনা একাধিপত্যকে বড়সড় চ্যালেঞ্জের মুখে ফেলার পথ প্রশস্ত হলো ভারতের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *