আমেরিকার হুংকার তুড়ি মেরে উড়িয়ে ভারতের সাফ জবাব, অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবেন না! – এবেলা

আমেরিকার হুংকার তুড়ি মেরে উড়িয়ে ভারতের সাফ জবাব, অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবেন না! – এবেলা

এবেলা ডেস্কঃ

বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংক্রান্ত এফসিআরএ বিল ২০২৬ নিয়ে ওয়াশিংটনের আপত্তিতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি। বিদেশমন্ত্রক দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছে, প্রস্তাবিত এই সংশোধন সম্পূর্ণ ভারতের নিজস্ব অভ্যন্তরীণ বিষয়। আমেরিকা সহ বিশ্বের বহু দেশই যেখানে নিজ দেশের স্বার্থে বিদেশি অনুদান নিয়ন্ত্রণ করে, সেখানে ভারতের সার্বভৌম সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ অধিকার রয়েছে। সরকারের এই স্পষ্ট বার্তার পরই আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে নতুন জল্পনা।

গত ২৫ মার্চ লোকসভায় পেশ হওয়া এই বিলে বলা হয়েছে, কেন্দ্র চাইলে যেকোনো সংস্থাকে বিদেশি অনুদান খরচের নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিতে পারবে। লাইসেন্স বাতিল বা নবীকরণ না হলে সংশ্লিষ্ট সংস্থার যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করার কঠোর বিধানও রাখা হয়েছে। ওয়াকিবহাল মহলের মতে, বিদেশি অর্থের সম্ভাব্য অপব্যবহার রুখতেই এই কড়া পদক্ষেপ। দেশের নিরাপত্তা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে অনুদানের স্বচ্ছতা নিশ্চিত করতেই বদ্ধপরিকর কেন্দ্রীয় সরকার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *