আরাবল্লী রক্ষায় সুপ্রিম কোর্টের কঠোর নির্দেশ এবং হরিয়ানার জু সাফারি প্রকল্প বাতিল – এক ঝলক NEWS বাংলা – এবেলা
এবেলা ডেস্কঃ
February 13, 202610:16 am
NEWS DESK : হরিয়ানার প্রস্তাবিত বিশালাকায় জু সাফারি প্রকল্পে সাফ না করে দিল Supreme \titleonly কোর্ট। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে যে আরাবল্লী পর্বতমালা অত্যন্ত সংবেদনশীল এবং এর সুরক্ষা জাতীয় স্বার্থের বিষয়। বিশেষজ্ঞরা এই অঞ্চলের সুনির্দিষ্ট সংজ্ঞা নির্ধারণ না করা পর্যন্ত সেখানে কোনো ধরনের হস্তক্ষেপ বা ডিপিআর জমা দেওয়ার অনুমতি দেওয়া হবে না।
প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ পর্যবেক্ষণ করেছে যে পরিবেশের দোহাই দিয়ে বনের ক্ষতি করা বরদাস্ত করা হবে না। রাজস্থান ও হরিয়ানা জুড়ে বিস্তৃত এই পর্বতশ্রেণিতে আদালতের অনুমতি ছাড়া খনন বা নির্মাণ কাজ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। বন্যপ্রাণী ও বাস্তুতন্ত্র রক্ষায় শীর্ষ আদালতের এই অনড় অবস্থান পরিবেশবিদদের বড় জয় হিসেবে দেখা হচ্ছে।

