আরামবাগের বানভাসিদের জন্য বড় খবর, কাঁচাবাড়ি ভাঙলেই সরাসরি অ্যাকাউন্টে ঢুকবে বিশাল অঙ্কের সরকারি টাকা – এবেলা

আরামবাগের বানভাসিদের জন্য বড় খবর, কাঁচাবাড়ি ভাঙলেই সরাসরি অ্যাকাউন্টে ঢুকবে বিশাল অঙ্কের সরকারি টাকা – এবেলা

এবেলা ডেস্কঃ

বন্যা প্লাবিত আরামবাগ মহকুমায় কাঁচাবাড়িতে বসবাসকারী পরিবারগুলির জন্য বড় মাপের সরকারি আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে। বীরসিংহ থেকে মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর হুগলি জেলা প্রশাসনকে ক্ষতিগ্রস্তদের নামের তালিকা দ্রুত প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে। টালি, অ্যাসবেস্টস, টিন বা খড় দিয়ে তৈরি যে কোনো কাঁচাবাড়ির মালিক, যাঁরা এখনও আবাসের পাকা বাড়ি পাননি, তাঁরা প্রত্যেকেই এই প্রকল্পের আওতায় আসবেন। স্থানীয় প্রশাসন, বিডিও, বিধায়ক এবং পুলিশের সহায়তায় বন্যায় ক্ষতিগ্রস্ত কাঁচাবাড়ির সঠিক সমীক্ষা চালিয়ে এই তালিকা চূড়ান্ত করা হবে। এছাড়া প্রাকৃতিক দুর্যোগে আমন চাষে ক্ষতি সহ্য করা কৃষকদেরও প্রধানমন্ত্রী শস্যবিমার আওতায় এনে দ্রুগ সাহায্য পৌঁছানোর বার্তা দেওয়া হয়েছে।

অন্যদিকে খানাকুলসহ আরামবাগের একাধিক নিচু এলাকায় একটানা জল জমে থাকায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। ঘরবাড়ি ও স্কুলে জল ঢুকে যাওয়ায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের অত্যন্ত ঝুঁকির মুখে নৌকা ও ট্রাক্টরে করে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে হচ্ছে। জোয়ারের কারণে নদী উপচে নতুন করে জল বাড়ায় মূল রাস্তাগুলির বহু জায়গায় এখনও কোমর থেকে বুক সমান জল। এই সংকটজনক পরিস্থিতিতে আরামবাগ মহকুমা বিপর্যয় মোকাবিলা দপ্তরের পক্ষ থেকে দুর্গতদের ত্রাণ শিবিরে রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে এবং স্থানীয় জনপ্রতিনিধিরা জলমগ্ন এলাকাগুলোতে পৌঁছে শুকনো খাবার পৌঁছে দিচ্ছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *