আর ‘পুরোনো’ নয়, তরুণদের টার্গেট করে সরকারি ব্যাঙ্কে আসছে ‘কুল’ বিপ্লব! – এবেলা

আর ‘পুরোনো’ নয়, তরুণদের টার্গেট করে সরকারি ব্যাঙ্কে আসছে ‘কুল’ বিপ্লব! – এবেলা

এবেলা ডেস্কঃ

তরুণ প্রজন্মের (Gen Z) পছন্দ ও আস্থার জায়গায় পৌঁছাতে সরকারি ব্যাঙ্কগুলোকে নতুনভাবে সাজানোর আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ‘পিএসবি কনফ্লুয়েন্স ২০২৬’-এর সমাপনী দিনে তিনি জানান, তরুণদের কাছে বেসরকারি ব্যাঙ্কগুলো তাদের আধুনিক ব্যবস্থার কারণে বেশি জনপ্রিয়।

সরকারি ব্যাঙ্কগুলোর এই ভাবমূর্তি পরিবর্তন করতে এবং নিরাপত্তার সঙ্গে আপস না করেই তরুণদের কাছে পৌঁছাতে ২ অক্টোবর থেকে মাসব্যাপী ‘ব্যাংকিং ফর ইয়ুথ’ প্রচারাভিযান চালুর পরামর্শ দেওয়া হয়েছে। ১৬ বছর বা তার বেশি বয়সের তরুণদের লক্ষ্য করে পরিচালিত এই ক্যাম্পেইনে ব্যাঙ্কগুলো সরাসরি কলেজ, বিশ্ববিদ্যালয় ও দক্ষতা উন্নয়ন কেন্দ্রে গিয়ে যোগাযোগ বাড়াবে।

এ ছাড়া, সরকারি ব্যাঙ্কে তরুণদের আকৃষ্ট করতে যুব কিয়স্ক, যুব ব্যাঙ্কিং মিত্র কাউন্টার, অনলাইন কোর্স, দক্ষতা প্রশিক্ষণ, ফিটনেস কুপন এবং মানসিক স্বাস্থ্যের মতো নানা আকর্ষণীয় সুবিধা যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে। নতুন উদ্যোক্তাদের জন্য ক্রেডিট স্কোর ও সরকারি ঋণের সঠিক তথ্য দিয়ে সাহায্য করার ওপরও জোর দেন অর্থমন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *