আসল তৃণমূল কারা? বাড়তি সময় নিয়ে কমিশনে প্রমাণ জমা ঋতব্রত শিবিরের! – এবেলা

আসল তৃণমূল কারা? বাড়তি সময় নিয়ে কমিশনে প্রমাণ জমা ঋতব্রত শিবিরের! – এবেলা

এবেলা ডেস্কঃ

ছাব্বিশের নির্বাচনে তৃণমূল ৮০টি আসনে জয়ী হলেও দলের অন্দরে তীব্র বিভাজন তৈরি হয়। শীর্ষ নেতৃত্বের প্রতি ক্ষোভ জানিয়ে ৬৩ জন বিধায়ককে নিয়ে আলাদা শিবির গড়েন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ‘আসল’ তৃণমূল কারা, তা নির্ধারণ করতে উভয় পক্ষকেই প্রমাণ পেশের নির্দেশ দেয় নির্বাচন কমিশন। ৬ জুলাই কালীঘাট শিবিরের হয়ে নথিপত্র জমা দেন মহুয়ারা।

তবে নির্ধারিত দিনে প্রমাণ জমা দিতে ব্যর্থ হয় ঋতব্রত শিবির। চারদিন বাড়তি সময় নিয়ে শুক্রবার তাঁরা নিজেদের স্বপক্ষে নথিপত্র জমা দিয়েছেন। বিধায়ক সংখ্যার নিরিখে সংখ্যাগরিষ্ঠতা দাবি করলেও, সংগঠন ও তহবিলের নিয়ন্ত্রণ প্রমাণ করাও তাদের জরুরি। নির্বাচন কমিশন শেষ পর্যন্ত কাদের ‘আসল তৃণমূল’ হিসেবে স্বীকৃতি দেয়, সেদিকেই তাকিয়ে রয়েছে রাজ্য রাজনীতি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *