আসল রুপা চিনবেন কীভাবে? নকলের ভিড়ে প্রতারণা এড়ানোর ৫ উপায়! – এবেলা

আসল রুপা চিনবেন কীভাবে? নকলের ভিড়ে প্রতারণা এড়ানোর ৫ উপায়! – এবেলা

এবেলা ডেস্কঃ

আকাশছোঁয়া সোনার দামের কারণে বর্তমানে গয়নার বাজারে রুপার চাহিদা তুঙ্গে। সৌন্দর্য বৃদ্ধি ছাড়াও বর্তমানে অনেকেই রুপাকে নিরাপদ বিনিয়োগ হিসেবে দেখছেন। স্টার্লিং সিলভার কিংবা অক্সিডাইজড রুপার চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে বাজারে অসাধু ব্যবসায়ীদের নকল ও ভেজাল রুপার কারবারও বেড়েছে জ্যামিতিক হারে।

অনেক সময় খরচ কমাতে রুপার সঙ্গে ক্ষতিকর ক্যাডমিয়াম বা অন্য ধাতু মেশানো হয়। এই ধরনের ভেজাল গয়না ব্যবহারে ত্বকের অ্যালার্জির পাশাপাশি কিডনি ও ফুসফুসের গুরুতর ক্ষতি হতে পারে।

তবে সামান্য সতর্কতা ও কয়েকটি সহজ ঘরোয়া উপায়েই আপনি আসল রুপা চিনে নিতে পারেন:

  • ‘৯২৫’ হলমার্ক সাইন: আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী আসল স্টার্লিং সিলভারে ৯২.৫% বিশুদ্ধ রুপা থাকে। তাই আসল গয়নায় ‘925’ বা ‘Sterling’ লেখা সিলমোহর থাকে।
  • চুম্বক পরীক্ষা: রুপা চুম্বক-সংবেদনশীল নয়। গয়নার কাছে চুম্বক ধরলে তা যদি আকর্ষিত হয়, তবে বুঝতে হবে এতে অন্য সস্তা ধাতু মেশানো আছে।
  • বরফ পরীক্ষা: রুপা অত্যন্ত দ্রুত তাপ পরিবহন করে। গয়নার ওপর বরফ রাখলে তা যদি দ্রুত গলতে শুরু করে, তবে তা আসল রুপা।
  • সাদা কাপড়ের পরীক্ষা: একটি নরম সাদা কাপড় দিয়ে গয়নাটি ঘষলে যদি কাপড়ে কালচে দাগ পড়ে, তবে বুঝে নেবেন এটি রুপার স্বাভাবিক অক্সিডেশন।
  • ওজন ও উজ্জ্বলতা: আসল রুপার ওজন তুলনামূলক ভারী হয় এবং এর উজ্জ্বলতা হবে প্রাকৃতিক। অতিরিক্ত কৃত্রিম চকচকে ভাব দেখলে সতর্ক হোন।

কেনার সময় যেসব বিষয়ে নজর রাখবেন: অস্বাভাবিক কম দামে স্টার্লিং সিলভার গয়না পেলেই ফাঁদে পা দেবেন না। সবসময় নির্ভরযোগ্য জুয়েলারি শোরুম থেকে কেনাকাটা করুন এবং ক্রয়ের সময় খাঁটিত্বের সার্টিফিকেট ও পাকা রসিদ সংগ্রহ করুন। একটু সচেতনতাই আপনাকে আর্থিক ক্ষতি ও স্বাস্থ্যঝুঁকি থেকে রক্ষা করতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *