ইউজিসি নেট ডিসেম্বর সেশনের পরীক্ষার সূচি প্রকাশ করল এনটিএ

ইউজিসি নেট ডিসেম্বর সেশনের পরীক্ষার সূচি প্রকাশ করল এনটিএ

ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) চলতি বছরের ডিসেম্বর সেশনের ইউজিসি নেট পরীক্ষার বিষয়ভিত্তিক সময়সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে। আগামী ১৪ থেকে ১৮ ডিসেম্বর এবং ২১ ডিসেম্বর—এই মোট ছয় দিন ধরে কম্পিউটার-বেসড টেস্ট (সিবিটি) পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে। মোট ৮৭টি বিষয়ের ওপর এই পরীক্ষা আয়োজিত হবে।

পরীক্ষা প্রতিদিন দুটি পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্বের পরীক্ষা সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং দ্বিতীয় পর্বের পরীক্ষা বিকেল ৩টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। চলতি বছর ডিসেম্বর সেশনের এই পরীক্ষার জন্য মোট ৯ লক্ষ ৭৫ হাজার ৫০৫ জন প্রার্থী আবেদন করেছেন।

পরীক্ষার ২১ দিন আগে পরীক্ষার্থীদের সিটি ইন্টিমেশন স্লিপ বা পরীক্ষার কেন্দ্র সংক্রান্ত তথ্য জানিয়ে দেওয়া হবে। পরীক্ষার্থীরা এনটিএ-র অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিস্তারিত সূচি দেখে নিতে পারবেন। পরীক্ষা সংক্রান্ত কোনো সমস্যা বা জিজ্ঞাস্য থাকলে পরীক্ষার্থীরা ০১১-৪০৭৫৯০০০ নম্বরে ফোন করতে পারেন অথবা ugcnet@nta.ac.in ইমেলে যোগাযোগ করতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *