ইউনেস্কোর লোগো ব্যবহার করে কোটি টাকার জালিয়াতি! দুর্গাপুজোর পাসে বড়সড় প্রতারণা চক্রের মাস্টারমাইন্ড গ্রেপ্তার।

ইউনেস্কোর লোগো ব্যবহার করে কোটি টাকার জালিয়াতি! দুর্গাপুজোর পাসে বড়সড় প্রতারণা চক্রের মাস্টারমাইন্ড গ্রেপ্তার।

এবেলা ডেস্কঃ

দুর্গাপুজোর বিশেষ প্রবেশপত্র ও প্রিভিউ শোয়ের পাসে ইউনেস্কোর নাম ও লোগো বেআইনিভাবে ব্যবহার করে বিপুল অর্থ সংগ্রহের অভিযোগে পুলিশের জালে ধরা পড়লেন প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের ঘনিষ্ঠ সহযোগী ধ্রুবজ্যোতি বসু ওরফে শুভ। ইন্দ্রনীলের গ্রেপ্তারের পর থেকেই আত্মগোপন করে থাকা ধ্রুবজ্যোতিকে বুধবার রাতে কলকাতার পোদ্দার কোর্ট সংলগ্ন এলাকা থেকে লালবাজারের বিশেষ তদন্তকারী দল (SIT) গ্রেপ্তার করে। ‘মাস আর্ট’-এর সচিব পদে থাকা ধ্রুবজ্যোতিকে এই দুর্নীতি চক্রের অন্যতম মূল চালিকাশক্তি বলে মনে করছেন তদন্তকারীরা। উল্লেখ্য, হাই কোর্টে তাঁর আগাম জামিনের আবেদন খারিজ হওয়ার পরই পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযান চালায়।

তদন্তকারীদের দাবি, ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত এই জালিয়াতির মাধ্যমে বিশাল অঙ্কের অর্থ লেনদেন হয়েছে, যার তার গড়িয়েছে সরকারি টেন্ডার ও কাটমানি চক্রেও। পর্যটন দপ্তরের লজ সংস্কার, বইমেলা ও চলচ্চিত্র উৎসবের কাজের বরাতে প্রায় ৩০০ কোটি টাকার বেশি আর্থিক অনিয়মের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। বিভিন্ন সংস্থার অন্তত ২০টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে এই টাকা লেনদেন হয়েছিল এবং তাতে ইন্দ্রনীল ও তাঁর পরিবারের সদস্যদের নাম জড়িত বলে পুলিশ সূত্রে খবর। এই ঘটনায় মুখ খুলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেন, এটি বড় দুর্নীতির সূচনা মাত্র। ধৃত ধ্রুবজ্যোতিকে জেরার মাধ্যমে সম্পূর্ণ অর্থনৈতিক প্রতারণা ও প্রভাবশালী যোগসূত্রের সত্য উন্মোচনে এগোচ্ছে তদন্তকারী দল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *