ইউপিআই লেনদেন কি সত্যি আর বিনামূল্যে থাকছে না? বিরাট ঘোষণা কেন্দ্রের! – এবেলা

ইউপিআই লেনদেন কি সত্যি আর বিনামূল্যে থাকছে না? বিরাট ঘোষণা কেন্দ্রের! – এবেলা

এবেলা ডেস্কঃ

ইউপিআই লেনদেনে বাড়তি খরচ নিয়ে চলা জল্পনায় ইতি টানল মোদি সরকার। কেন্দ্রের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, সাধারণ মানুষের পারস্পরিক ইউপিআই লেনদেন আগের মতোই সম্পূর্ণ বিনামূল্যে জারি থাকবে। এর জন্য ব্যবহারকারীদের কোনো অতিরিক্ত অর্থ দিতে হবে না। তবে সম্প্রতি লোকসভায় ‘পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস অ্যাক্ট, ২০০৭ সংশোধনী’ বিল পাশ হওয়ার পর থেকেই সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন দানা বাঁধতে শুরু করেছিল।

নয়া এই বিলের মাধ্যমে ব্যাঙ্ক ও পরিষেবা প্রদানকারীদের নির্দিষ্ট কিছু ক্ষেত্রে চার্জ আরোপের ক্ষমতা দেওয়া হয়েছে। ফলে বিশেষ করে বাণিজ্যিক বা মার্চেন্ট লেনদেনের কিছু ক্ষেত্রে নামমাত্র মাশুল লাগু হতে পারে। তবে সরকারের স্পষ্ট বার্তা, এই চার্জ সমস্ত লেনদেনের ক্ষেত্রে নির্বিচারে প্রযোজ্য হবে না এবং তা ডেবিট বা ক্রেডিট কার্ডের তুলনায় অনেক কম হবে। মূলত সাইবার জালিয়াতি প্রতিরোধ, পরিকাঠামোগত উন্নয়ন ও ডিজিটাল পেমেন্ট পরিকাঠামোকে দীর্ঘমেয়াদে সুরক্ষিত করতেই এই পদক্ষেপ করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *