ইন্টারনেট ছাড়াই চলবে ফোন, জিওর নয়া রিচার্জ প্ল্যান আনল বড় চমক – এবেলা

ইন্টারনেট ছাড়াই চলবে ফোন, জিওর নয়া রিচার্জ প্ল্যান আনল বড় চমক – এবেলা

এবেলা ডেস্কঃ

ভারতের টেলিকম বাজারে গ্রাহকদের জন্য নয়া চমক নিয়ে এল রিলায়েন্স জিও। ট্রাই বা টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া এর নির্দেশ মেনে এবার শুধুমাত্র ভয়েস কলিং পরিষেবার জন্য একাধিক নতুন প্রিপেড প্ল্যান চালু করল জিও। নতুন এই প্ল্যানগুলিতে নেই কোনও ইন্টারনেট পরিষেবা। মূলত যাঁরা মোবাইল ইন্টারনেট ব্যবহার করেন না, অথচ শুধুমাত্র ফোনে কথা বলা ও সিমটি সক্রিয় রাখার জন্য রিচার্জ করতে চান, তাঁদের কথা মাথায় রেখেই এই নতুন প্ল্যানগুলি আনা হয়েছে। এয়ারটেল ও ভি এর পর এবার সেই পথেই হাঁটল জিও।

জিওর এই নতুন ভয়েস অনলি প্ল্যানগুলিতে ২২ দিন থেকে শুরু করে ৩৩৬ দিন পর্যন্ত বিভিন্ন ভ্যালিডিটির রিচার্জের সুযোগ পাবেন গ্রাহকরা। ১৪৭ টাকার সবচেয়ে সস্তা রিচার্জে মিলবে ২২ দিনের ভ্যালিডিটি, আনলিমিটেড ভয়েস কলিং ও ৩০০টি এসএমএস। এছাড়া ২৮ দিনের ১৭৭ টাকা, ৩০ দিনের ১৯৬ টাকা এবং ৩১ দিনের ১৯৭ টাকার প্ল্যানেও থাকছে একই সুবিধা। ত্রৈমাসিক হিসেবে ৪৪৮ টাকায় ৮৪ দিন এবং দীর্ঘমেয়াদি ১৭৪৮ টাকায় ৩৩৬ দিনের ভ্যালিডিটি মিলবে, যেখানে ইন্টারনেট না থাকলেও থাকছে আনলিমিটেড কল ও ওটিটি সুবিধা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *