লেটেস্ট নিউজ

ইরানকে ঘিরে সাগরে ও আকাশে প্রবল সামরিক ব্যুহ আমেরিকা ও ব্রিটেনের হাতে কী কী অস্ত্র, জানুন – এবেলা

এবেলা ডেস্কঃ

মধ্যপ্রাচ্যের আকাশ ও সমুদ্রজুড়ে ইরানের বিরুদ্ধে এক কঠোর সামরিক বেষ্টনী তৈরি করছে আমেরিকা ও তার সহযোগী রাষ্ট্রগুলো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং ইরান সরকারের গতিবিধির ওপর নজরদারি চালাতে একটি বিশাল নৌবহর ওই অঞ্চলের দিকে পাঠানো হয়েছে। এই বহরে রয়েছে শক্তিশালী এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস আব্রাহাম লিঙ্কন, যা এফ-৩৫ স্টিলথ ফাইটার জেট এবং আধুনিক হেলিকপ্টারে সজ্জিত। এছাড়া সমুদ্রে মোতায়েন করা হয়েছে শত শত ক্রুজ ও এয়ার ডিফেন্স মিসাইল সমৃদ্ধ যুদ্ধজাহাজ।

আমেরিকার পাশাপাশি ব্রিটেনও এই সামরিক অভিযানে সক্রিয়ভাবে যোগ দিয়েছে। কাতারে মোতায়েন করা হয়েছে রয়্যাল এয়ার ফোর্সের টাইফুন যুদ্ধবিমান। ইরানকে লক্ষ্য করে আকাশপথে এফ-১৫ই স্ট্রাইক ইগল এবং ভূমি থেকে আকাশ প্রতিরক্ষা নিশ্চিত করতে প্যাট্রিয়ট ও থাড মিসাইল সিস্টেম প্রস্তুত রাখা হয়েছে। ইজরায়েলি বায়ুসেনাও বর্তমানে উচ্চ সতর্কতা অবলম্বন করছে। মূলত আঞ্চলিক স্থিতিশীলতা এবং মিত্র দেশগুলোর সুরক্ষা নিশ্চিত করতেই এই নজিরবিহীন সামরিক ঘেরাটোপ তৈরি করা হয়েছে বলে দাবি পেন্টাগনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *