ইরানকে ‘ভাতে মারার’ ছক আমেরিকার! পালটা হুঁশিয়ারিতে তেহরান, বাড়ছে যুদ্ধের উত্তাপ – এবেলা

ইরানকে ‘ভাতে মারার’ ছক আমেরিকার! পালটা হুঁশিয়ারিতে তেহরান, বাড়ছে যুদ্ধের উত্তাপ – এবেলা

এবেলা ডেস্কঃ

সোমবার মার্কিন অর্থ সচিব স্কট বেসেন্ট তেহরানকে অর্থ পাচারে সহায়তা করা সমস্ত দেশ ও প্রতিষ্ঠানকে মার্কিন ডলার ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করার হুমকি দেন। ওয়াশিংটনের উদ্দেশ্য হলো ইরানের অর্থনৈতিক জীবনরেখা সম্পূর্ণ বিচ্ছিন্ন করা এবং তাদের বাণিজ্যিক অংশীদারদের এই সম্পর্ক পুনর্বিবেচনা করতে বাধ্য করা। নির্দিষ্ট কোনো দেশের নাম না নেওয়া হলেও, মার্কিন প্রশাসনের এই কড়া বার্তা বিশ্ব রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

এর জবাবে পালটা এক্স হ্যান্ডেলের বার্তায় আমেরিকার দাবি উড়িয়ে দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি। ইরানের দাবি, তাদের বাণিজ্যিক অংশীদাররা স্পষ্ট করে দিয়েছে যে তারা এসব বক্তব্য কোনোভাবেই আমলে নেয় না এবং আমেরিকা নতুন করে সম্পর্ক ছিন্ন করার মতো অর্থনৈতিক অবস্থায় নেই। দেশটির অর্থমন্ত্রী আলি মাদানিজাদেহ জানিয়েছেন, মার্কিন এই নতুন নিষেধাজ্ঞার মোকাবিলায় তেহরান পুরোপুরি প্রস্তুত রয়েছে।

Admin
  • Admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *